ভর্তি

ভর্তি সংক্রান্ত নিয়মাবলি

১. নির্ধারিত ফি জমা দিয়ে আবেদনপত্র এবং নিয়মাবলি সম্বলিত পুস্তিকাটি সংগ্রহ করতে হবে। ২. আবেদনপত্র সংগ্রহের ১৫ দিনের মধ্যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ৩. ভর্তি পরীক্ষার পর কোন শ্রেণিতে শিক্ষার্থীকে ভর্তি করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার একক এখতিয়ার স্কুল কর্তৃপক্ষের। ৪. ভর্তি পরীক্ষায় নির্বাচিত হলে অবিলম্বে আসনটি সংরক্ষণ (রিজার্ভ) করতে হবে। ৫. নির্ধারিত পদ্ধতি অনুযায়ী আসন সংরক্ষণ না করা হলে এবং পরবর্তীতে কোনো আসন খালি না থাকলে—এমনকি প্রার্থী নির্বাচিত হয়ে থাকলেও—ভর্তির বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কোনো দায়ভার গ্রহণ করবে না। ৬. ভর্তির আগে অনুগ্রহ করে সমস্ত নিয়মাবলি ভালোভাবে জেনে নিন। ৭. এই সমস্ত নিয়মাবলি নীতিমালার পুস্তিকায় বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। ৮. অভিভাবকদের উপস্থিতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৯. বিস্তারিত তথ্যের জন্য আপনি সরাসরি অফিসে এসে অথবা টেলিফোনের (8926420185) মাধ্যমে তুফান স্যারের সাথে যোগাযোগ করতে পারেন।


স্থাপিতঃ ১৯৯৭

বসন্ত আবাস শিক্ষা সদন

শিক্ষা, শৃঙ্খলা, নিরাপত্তা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে আগামী দিনের সুন্দর মানুষ গড়ে তোলার এক নিবেদিত প্রতিষ্ঠান।

উত্তর মেচোগ্রাম
পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর
PIN – 721139
U-DISE Code: 19190306009
আমাদের পরিচয়

বসন্ত আবাস শিক্ষা সদন

প্রতিষ্ঠিতঃ ১৯৯৭। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত। আমাদের লক্ষ্য শুধুমাত্র পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষা নয়, বরং শিক্ষার্থীর সামগ্রিক বিকাশ নিশ্চিত করা।

শিক্ষা, আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও মানবিকতা গড়ে তোলার মাধ্যমে প্রতিটি শিশুকে একজন ভালো মানুষ, স্বাবলম্বী ব্যক্তি এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য।

শিক্ষা মানে শুধু বই নয়— চরিত্র, আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও মানবিকতা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।
বসন্ত আবাস শিক্ষা সদন
আবাসিক শাখা

বীণাপাণি গুরুকুল

গুরুকুলভিত্তিক জীবনযাপন, শিক্ষা ও শৃঙ্খলার সমন্বয়ে শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসিক পরিবেশ।

CBH – Hostel Plan (Class-Based Housing) অনুযায়ী ক্লাসভিত্তিক আধুনিক হোস্টেল রুমের ব্যবস্থা। আমাদের হোস্টেল শুধু থাকার জায়গা নয়— এটি একটি গুরুকুলভিত্তিক জীবনচর্চা কেন্দ্র।
🏠

পরিষ্কার রুম

পরিষ্কার ও বায়ু চলাচলযুক্ত রুমের ব্যবস্থা।

🍲

পুষ্টিকর খাবার

স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবারের ব্যবস্থা।

🚿

পরিচ্ছন্ন বাথরুম

আধুনিক ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন বাথরুম।

💧

বিশুদ্ধ পানীয় জল

বিশুদ্ধ ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা।

👨‍🏫

অভিজ্ঞ Supervisor

অভিজ্ঞ হোস্টেল সুপারভাইজারের নিয়মিত তত্ত্বাবধান।

🙏

প্রার্থনা

প্রতিদিন দুইবেলা প্রার্থনা ও মূল্যবোধ চর্চা।

আমাদের বিশেষত্ব

কেন বসন্ত আবাস শিক্ষা সদন অনন্য?

শিক্ষা, শৃঙ্খলা, ব্যক্তিত্ব ও নিরাপত্তাকে একসঙ্গে গুরুত্ব দিয়ে আমাদের নিজস্ব উন্নত শিক্ষাপদ্ধতি।

SAR – Method

Smart Aids Recall

01

পড়াশোনাকে আনন্দদায়ক ও সহজ করার জন্য বিভিন্ন আধুনিক শিক্ষণ কৌশল।

  • প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক
  • বোর্ড অনুমোদিত সিলেবাস
  • Concept Clearing Class
  • দৈনিক Revision Class
  • নিয়মিত Weekly Test
  • বছরে দুইবার Summative Test
  • কঠিন অধ্যায়ের জন্য Smart Class
  • G.L.A.M. Programme
SGS – Coaching

Special Guidance Session

02

পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিশেষ coaching-এর মাধ্যমে ক্লাসের উপযোগী করে তোলা।

  • দুর্বল ছাত্রদের জন্য আলাদা যত্ন
  • কোন বিষয়ে দুর্বল তা নির্ণয়
  • দুর্বলতার কারণ নির্ধারণ
  • নিয়মিত শিক্ষক-ছাত্র Interaction
  • বিষয়ভিত্তিক বিশেষ Coaching
  • Peer Learning
  • Subject Clinic Programme
  • গণিত ও ইংরেজিতে অতিরিক্ত Guide
PDS – Workshop

Personality Development of Student

03

ছাত্রছাত্রীদের ব্যক্তিত্ব গঠন ও উন্নয়নের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালা।

  • শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ প্রশিক্ষণ
  • সহমর্মিতা ও দলগত কাজ শেখানো
  • জীবনকুশলতায় গুরুত্ব
  • মোবাইল আসক্তি নিয়ন্ত্রণে সচেতনতা
  • শিক্ষানবিশদের মাধ্যমে Training
  • স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে সম্মেলন
  • নিয়মিত প্রাণায়াম ও ধ্যান
  • আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি
MAP – Activities

Multi Academic Pathways

04

ছাত্রছাত্রীদের নিজস্ব প্রতিভা ও দক্ষতা অন্বেষণের সুযোগ তৈরি করা।

  • নিয়মিত যোগব্যায়াম ও Exercise
  • উন্নতমানের Computer Class
  • গান, নাচ, চিত্রাঙ্কন শেখার সুযোগ
  • বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ
  • Championship Point পুরস্কার পদ্ধতি
  • বিভিন্ন দায়িত্বে নেতৃত্বদান
  • কবিতা, বক্তৃতা ও তাৎক্ষণিক বক্তৃতা
  • গল্প, নাটক ও Role Play
PAS – Review

Personal Analysis of Student

05

ব্যক্তিগতভাবে বিশ্লেষণ করে ছাত্রছাত্রীর অগ্রগতি মূল্যায়ন করা।

  • নিয়মিত Phone Update
  • পরীক্ষার Result নিয়ে আলোচনা
  • কার্যক্রমের ছবি ও Report
  • অভিভাবক বৈঠক ও Open Day
  • স্বচ্ছভাবে অভিযোগ শোনা
  • পরামর্শ দেওয়া ও নেওয়ার ব্যবস্থা
  • বিভিন্ন নিয়মকানুনের স্বচ্ছতা
  • চারিত্রিক ও ব্যবহারিক দিক পর্যালোচনা
PHC – Webinar

Parent & Hostel Child

06

হোস্টেলে সন্তানের সার্বিক দিক সম্পর্কে বাবা-মাকে সচেতন ও অবহিত করার ব্যবস্থা।

  • Online অভিভাবকত্ব Training
  • ভালো অভিভাবক হওয়ার পদ্ধতি
  • সন্তান পালনে বাবা-মায়ের ভূমিকা
  • হোস্টেলে সন্তানের সুবিধাসমূহ
  • হোস্টেলের সমস্যা ও সমাধান
  • মোবাইল আসক্তি দূরীকরণ
  • নেশা থেকে দূরে রাখার উপায়
  • প্রেম নিয়ন্ত্রণের বিশেষ কৌশল
আমাদের দল

শিক্ষক ও শিক্ষিকা

১। অমলেশ দাস B.Sc. (Bio), M.Sc., D.El.Ed. (Yoga of Meditation) — মুখ্য পরিচালক
২। অনিমেষ দাস M.Com. (Accountancy), B.Ed., D.El.Ed. — প্রধান শিক্ষক
৩। গণেশ চন্দ্র সাউ M.A. (Beng.), D.El.Ed.
৪। অর্চনা দাস M.A. (Pol. Sc.), B.Ed., D.El.Ed.
৫। অমিত কুমার জানা M.A. (His.), B.Ed.
৬। স্বাতী ভৌমিক M.A. (Pol. Sc.), D.El.Ed.
৭। অতনু অধিকারী B.A. (Geo.), M.A. (Hist.), D.El.Ed.
৮। বিকাশ শাখিরা M.A. (Edu, Envs.), M.Ed.
৯। গড় কুমার দাস His., B.Ed.
১০। মিতালী দাস B.A. (Hist.), D.El.Ed.
১১। সন্ধ্যা সিং H.S., D.El.Ed.
১২। সুস্মিতা মল্লিক B.A., D.El.Ed.
১৩। অনিমা পাত্র B.A.
১৪। মধুমিতা বর B.Sc. (Geo.), B.Ed.
১৫। বাপ্পা আদিত্য M.A. (Education), B.Ed.
১৬। সুজয় চক্রবর্তী M.A. (Sans. + Beng.), B.Ed.
১৭। অনয় দাস M.Sc. (Geo.), B.Ed.
১৮। সহদেব জানা M.Sc. (Math), B.Ed.
১৯। রাধাকান্ত বাড়ী M.Sc. (Math), B.Ed.
২০। সন্তোষ কুমার মণ্ডল M.Sc. (Chemistry), B.Ed.
২১। শৈলন চক্রবর্তী M.A. (Beng.), B.Ed.
২২। দেবাশিস প্রধান M.A. (Eng.), B.Ed.
২৩। সুকুমার ভূঞ্যা B.Sc. (Chem.)
২৪। অনুপম পাঁজা B.Sc. (Physics)
২৫। পার্থ বেরা B.Sc. (Zoology), B.Ed.
২৬। কৌশিক ভৌমিক B.Sc. (Pure), MCVT, D.El.Ed.
২৭। জগবন্ধু দাস Up to B.Sc. (Pure)
২৮। মল্লিকা প্রধান H.S.
২৯। রেখা ভট্টাচার্য B.A., D.El.Ed.

অন্যান্য শিক্ষা বিভাগ

গৌতম দাস Diploma in Computer
নন্দন মণ্ডল BVA (Rabindra Bharati University), B.Ed. — চিত্রাঙ্কন
মৌসুমী দলুই Diploma in Yoga
সুবীর সামন্ত B.A., Yoga, Dance, প্রাচীন কলাকেন্দ্র
অজিত মণ্ডল সঙ্গীত প্রভাকর, M.A.

হোস্টেল বিভাগ

বর্ণালী দাস Receptionist
রমা দাস Receptionist
উমা ভট্ট Hostel Supervisor-G
তাহসিন খান Hostel Supervisor-B
সত্যজ্যোতি সরস্বতী Hostel Supervisor-B
প্রশান্ত কুমার জানা Driver
নন্দ দুলাল দাস চিকিৎসা
হরিশ চন্দ্র দাস প্রহরী
চন্দন দাস প্রহরী

শিশু পরিচর্যা

নন্দিতা ঘোষ
লক্ষ্মী দণ্ডপাঠ
প্রিয়াঙ্কা মণ্ডল

রন্ধনশালা

মানিক জানা
নিতাই গুড়িয়া
সুকুমার দাস
সৌম্যজিৎ মণ্ডল
সৌভিক বসু
শাবৃতী দাস
কল্যাণী চক্রবর্তী
পঞ্চানন জানা
মঙ্গল গোসাঁই
নিরাপত্তা ও যত্ন

অভিভাবকদের নিশ্চিন্ত রাখাই আমাদের দায়িত্ব

  • ২৪×৭ তত্ত্বাবধান
  • নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ
  • অসুস্থ হলে তাৎক্ষণিক অভিভাবককে জানানো
  • নিরাপত্তা ও আচরণবিধি (SOP) মেনে চলা
  • এক কিলোমিটারের মধ্যে Super Speciality Hospital এবং একাধিক Nursing Home
  • অভিভাবকদের সুবিধার্থে হোস্টেলে নির্দিষ্ট Pickup Point
  • প্রতি রবিবার Special Lunch
  • Student Safety and Care

    ভর্তির সময়

    Lower – নবম শ্রেণী নভেম্বর থেকে ফেব্রুয়ারি
    একাদশ শ্রেণী Arts ও Science মার্চ থেকে জুলাই
    সীমিত আসন আগে এলে আগে সুযোগ
    ভর্তি সম্পর্কে যোগাযোগ করুন

    যোগাযোগ করুন

    বসন্ত আবাস শিক্ষা সদন ও বীণাপাণি গুরুকুল

    গ্রাম + পোস্টঃ উত্তর মেচোগ্রাম,
    পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর,
    পশ্চিমবঙ্গ – ৭২১১৩৯

    এখনই যোগাযোগ করুন
    বসন্ত আবাস শিক্ষা সদন
    শিক্ষা • শৃঙ্খলা • নিরাপত্তা • মানবিকতা
    উত্তর মেচোগ্রাম, পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর – ৭২১১৩৯
    Scroll to Top